যৌন হেনস্থার অভিযোগে ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

যৌন হেনস্থার অভিযোগে ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা ও ইয়েওং-সুয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই সিরিজের প্রথম সিজনে ‘নম্বর ০০১’-এর চরিত্রে অভিনয় করেছিলেন ও ইয়েওং-সু। ৮০ বছরের অভিনেতার বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। তার ভিত্তিতে অশীতিপর অভিনেতাকে এক বছর কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। খবর আনন্দবাজারের। জানা গেছে , ২০১৭ সালে এক মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ, এক বার নয়। দু’টি অনুষ্ঠানে সেই মহিলাকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও তিনি নিজে এই অভিযোগ স্বীকার করেননি। প্রায় পঞ্চাশ বছর ধরে নাটকের মঞ্চে ও ছবির পর্দায় একের পর এক তাৎপর্যপূর্ণ কাজ করেছেন ও ইয়েওং-সু। তাই এই ঘটনা প্রকাশ্যে আসায় স্তম্ভিত তাঁর অনুরাগীরা। যদিও

ঘটনার বেশ কয়েক বছর এই অভিযোগ প্রকাশ্যে আসায় অনুরাগীদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন। অভিযোগকারির আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন ওই মহিলা। তাঁর দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল। এর মাঝেই একটি বেফাঁস মন্তব্য করেছেন ও ইয়েওং-সু। তিনি বলেছেন, “আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।” তিনি অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, “আমার কথা ও কাজ যদি ভুলই হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি যাকে হেনস্থা বলা যায়। ৮০ বছর বয়সে এসে আমি ভেঙে পড়েছি। আমি এখন শুধু

ঘরে ফিরতে চাই।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর