৩৪ বছরে আমাকে ১৬ বছরের মতো লাগবে কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

৩৪ বছরে আমাকে ১৬ বছরের মতো লাগবে কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে, যেখানে তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ায়। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি ১২ বছর আগের একটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। পুরোনো সেই ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নিজের পুরোনো ছবি দেখলে কেমন জানি অদ্ভুত লাগে! এইটা আমি ছিলাম?’ ছবির নিচে এক নেটিজেনের মন্তব্যের জবাব দিয়ে শবনম ফারিয়া নিজের মজার ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানান। শাওন রয় নামে একজন মন্তব্য করেন,

‘তখন মাত্র যৌবন কাল, এখন বুড়ি কাল।’ উত্তরে শবনম বলেন, ‘সব বয়সের আলাদা সৌন্দর্য আছে, ৩৪ বয়সে আমাকে ১৬ বছরের মতো কেন লাগবে?’ তার এই বুদ্ধিদীপ্ত ও ইতিবাচক জবাব প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের কাছেও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?