ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
জুলাইযোদ্ধা জুবায়ের ট্রাকচাপায় নিহত, ট্রাকচালকের পরিচয় নিয়ে সন্দেহ স্বজনদের
পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার
রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০
বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত
কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সাতসকালে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ৩
যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিকরগাছার গদখালি এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।
ঝিকরগাছা থানার (ওসি) বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরও দুজন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



