ফেসবুক পে-আউট সেটআপে ভুল হলে কী করবেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

ফেসবুক পে-আউট সেটআপে ভুল হলে কী করবেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে এখন অনেকেই মোটা দাগে উপার্জন করে থাকেন। অনেকেই ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চান। তবে কীভাবে পে-আউট সেটআপ করতে হয় তা সম্পর্কে অনেকরেই সঠিক ধারণা নেই। তাই এ কাজটি করতে গিয়ে অনেকেই ভুল করে বসেন। আপনার ফেসবুক পে-আউট সেটআপ করার সময় যদি ভুল হয়ে থাকে, তাহলে সেটি ঠিক করার জন্য নিচের কিছু অপশন অনুসরণ করতে পারেন— ১. পে-আউট সেটিংস চেক করুন: ফেসবুক পেআউট হাব ‘মেটা পেআউটস’-এ যান। সেখানে সেটিংস > পে-আউটস অংশে গিয়ে ভুল তথ্য ঠিক আছে কি না চেক করুন। ২. পে-আউট ইনফরমেশন আপডেট করুন: পে-আউট অ্যাকাউন্ট এডিট করুন। যদি ব্যাংক অ্যাকাউন্ট বা নাম ভুল হয়, তবে সেটি

পরিবর্তন করুন। ট্যাক্স ইনফরমেশন ঠিক করুন। যদি ভুল হয়ে থাকে, তাহলে নতুনভাবে সাবমিট করুন। ৩. পে-আউট ডিটেলস পরিবর্তন করতে না পারলে: ফেসবুক সাপোর্টের সাথে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে ফেসবুক বিজনেস হেল্প সেন্টার ‘ফেসবুক সাপোর্ট’-এ যান। গেট সাপোর্ট (সাপোর্ট নিন) অপশন ব্যবহার করে ম্যানুয়ালি রিপোর্ট করুন। লাইভ চ্যাট বা ই-মেইল সাপোর্টে রিকোয়েস্ট পাঠান। এভাবে আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। তা-ও না পারলে পরিচিত এক্সপার্টদের সহযোগিতা নিতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী