ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ
মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি
ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার?
ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব
জার্মানির ভিসার অপেক্ষায় দেশের ৮০ হাজার শিক্ষার্থী
জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসা আবেদন করেন শিক্ষার্থীরা।
বুধবার (১২ মার্চ) নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।



