বিশ্বরেকর্ড গড়লেন লোমশ মুখওয়ালা ভারতীয় যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

বিশ্বরেকর্ড গড়লেন লোমশ মুখওয়ালা ভারতীয় যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
‘ওয়্যারউলফ সিনড্রোম’ নামক এক বিরল রোগে আক্রান্ত ভারতের মধ্যপ্রদেশের এক কিশোর। এ রোগের কারণে তার সারা শরীরে অতিরিক্ত লোম গজায়। যার ফলে সারাজীবন উপহাসের শিকার হতে হয়েছে তাকে। তবে এবার এই লোমশ মুখের কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সি এই যুবক। খবর জিও নিউজের। বিরল রোগে আক্রান্ত মধ্যপ্রদেশের নন্দলেটা গ্রামের এই যুবকের নাম ললিত পাতিদার। মাত্র ছয় বছর বয়সে সে এই রোগে আক্রান্ত হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘হাইপারট্রাইকোসিস’ বলা হয়। বর্তমানে কিশোরটির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এবং দেখা যাচ্ছে তার মুখ এবং হাত সম্পূর্ণরূপে চুলে ঢাকা। গিনেজ কর্মকর্তারা জানিয়েছেন, তার ত্বকের প্রতি বর্গ

সেন্টিমিটারে ২০১.৭২ চুল রয়েছে। বিশ্বে প্রতি এক বিলিয়নের মধ্যে মাত্র একজন এই বিরল রোগে আক্রান্ত হন। মধ্যযুগ থেকে এই রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা মাত্র ৫০। ছোটবেলা থেকেই পাতিদারের মুখের ৯০ ভাগেই চুল ছিল। ললিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানিয়েছে, প্রাথমিকভাবে তার স্কুলের বন্ধুরা তাকে ভয় পেত। কিন্তু যখন তারা আমাকে চিনতে শুরু করে এবং আমার সঙ্গে কথা বলে তখন বুঝতে পারে যে আমি তাদের চেয়ে আলাদা নই। আমি বাইরে থেকে আলাদা, কিন্তু ভেতরে নই। ললিত আরও জানান, মানুষ তাকে এখনও বলে যে তার মুখ থেকে চুল সরিয়ে ফেলা উচিত। তবে এ সম্পর্কে মানুষকে বলার মতো বেশি কিছু

নেই। আমি তাদের বলি যে আমি আমার চেহারা পছন্দ করি এবং আমি চেহারা পরিবর্তন করতে চাই না। ওয়ার্ল্ড রেকর্ডের বিষয়ে নিজের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, আমি নির্বাক। কী বলব জানি ন। এই স্বীকৃতি পেয়ে আমি খুব খুশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল