ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম
এমপি গাজী নজরুল এখন কোথায়?
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার
বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার
নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি
এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি জানিয়েছে, তারা প্রহসন ও জনগণের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে।
ঘোষণায় বলা হয়, ২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা, কলেজ, হল, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম-শহর, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দাবিগুলো প্রচার করা হবে বলে জানানো হয়।
ছাত্রলীগের ঘোষণায় দাবি করা হয়েছে, তারা
দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনটির মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। ঘোষণায় আরও বলা হয়, প্রহসনের নির্বাচন বর্জনের পক্ষে তারা বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রচার করবে। এর মধ্যে রয়েছে, “প্রহসনের নির্বাচন, বয়কট করবে জনগণ”, “ভোট আমার অধিকার, ভোট কেড়েছে দখলদার” এবং “সকল দলের অংশগ্রহণে নির্বাচন, নয়তো প্রহসনের অংশ নয়” ইত্যাদি। সংগঠনটি তাদের নেতাকর্মীদের প্রতি কর্মসূচি বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।