রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
ইউক্রেনে রাতভর হামলার জবাব হিসেবে এবার রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো। তিনি জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করেছে। যার মধ্যে একটি কিনেফ তেল শোধনাগারের (সার্গুতনেফতেগাজ কোম্পানির একটি শাখা) ওপর পড়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গভর্নর দ্রোজদেঙ্কো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ শোধনাগারের একটি ট্যাংকের বাইরের অংশকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। কোনো হতাহত বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী সারা রাতজুড়ে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এগুলোর কারণে

উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখনো পর্যন্ত ইউক্রেন এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি চলমান যুদ্ধের কারণে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা কঠিন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ