আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ |
আজারবাইজান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপনের জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে তেল আবিব। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। ইসরাইলি নেসেটে শাস পার্টির এমকে সাইমন মোশিয়াশভিলির উত্থাপিত একটি প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই বিবৃতি দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। ‘ইসরাইল ও আজারবাইজানের মধ্যে কৌশলগত জোটের উন্নয়ন’ বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রীর দপ্তর জোর দিয়ে বলেছে, ‘ককেশাস অঞ্চলে আজারবাইজান ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। দুটি দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি এবং জ্বালানি খাতের সম্পর্ক রয়েছে। ইসরাইল সরকারের পক্ষে জাতীয় মিশন মন্ত্রী ওরিট স্ট্রক স্পষ্ট করে বলেন, ইসরাইল ও আজারবাইজানের মধ্যে

সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ওপর ভিত্তি করে একটি অনন্য অংশীদারিত্বের ওপর নির্মিত। স্ট্রাকের মতে, ইসরাইল আজারবাইজান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করে যাবে এবং এক দুর্বল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল