ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল
ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক সহানুভূতিশীল। সম্প্রতি গ্যালাপের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
গ্যালাপের একটি নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল। আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের ৩৩ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
ডেমোক্র্যাটদের মধ্যে, ৫৯ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। অন্যদিকে, ২১ শতাংশ ডেমোক্র্যাট ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতিশীল।
রিপোর্টে বলা হয়েছে, যদিও আমেরিকানরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সহানুভূতিশীলতা ফিলিস্তিনিদের চেয়ে ইসরাইলিদের প্রতি বেশি মনে করে, তবু গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিংয়ের ২৫ বছরের মধ্যে ইসরাইলিদের প্রতি ৪৬ শতাংশ সমর্থন প্রকাশ এ সর্বনিম্ন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়
হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরাইলের প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরাইলের প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।





