ফোনালাপে ট্রুডোকে খোঁচা মারলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ March, ২০২৫

ফোনালাপে ট্রুডোকে খোঁচা মারলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ March, ২০২৫ |
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোনে ঠাট্টা করে 'গভর্নর' বলে সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, ট্রুডো শুল্ক যুদ্ধের নাটকে লিপ্ত হয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। ট্রাম্প বলেন, জাস্টিন ট্রুডো আমাকে কল করে শুল্ক বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, কানাডা ও মেক্সিকোর সীমান্ত দিয়ে ফেনটেনাইল প্রবাহিত হচ্ছে, যার ফলে অনেক মানুষ মারা যাচ্ছে। তিনি বললেন, পরিস্থিতি একটু ভালো হয়েছে। কিন্তু আমি বললাম, এটা যথেষ্ট নয়। ট্রাম্প আরও বলেন, ট্রুডো কানাডার নির্বাচনের তারিখও স্পষ্ট বলতে পারেননি, যা আমাকে সন্দেহ জাগিয়েছে। তিনি এই সমস্যাকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছেন। কানাডার সীমান্ত নীতিকে ‘দুর্বল’ বলে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, এই নীতির কারণে ড্রাগস ও অবৈধ

অভিবাসীরা আমেরিকার মধ্যে প্রবেশ করছে। তিনি আরও বলেন, আমার মতে কানাডা আমেরিকার ৫১তম রাজ্য হওয়া উচিত, যাতে তারা শুল্ক থেকে মুক্ত থাকতো এবং কম ট্যাক্স পড়তো। এদিকে, ট্রুডো সম্প্রতি জানিয়েছেন, তিনি প্রধাণমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন। আগামী মাসে নতুন সাধারণ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের দাবি, ট্রুডো শুল্ক যুদ্ধের ইস্যুকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। এদিকে দুই দেশই পারস্পরিক ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে। তথ্য: নিউইয়র্ক টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়