তুরস্ককে ‘ভুল’ বক্তব্য না দেওয়ার সতর্কবার্তা দিল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

তুরস্ককে ‘ভুল’ বক্তব্য না দেওয়ার সতর্কবার্তা দিল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ‘ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ’ থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সহকারী মাহমুদ হেইদারি বলেছেন, তেহরান ও আঙ্কারার অভিন্ন স্বার্থ এই ধরনের মন্তব্য এড়ানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করে, যা দুই দেশের মধ্যে বিরোধ ও উত্তেজনা বাড়াতে পারে। সোমবার তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাংগিচের সঙ্গে বৈঠকে হেইদারি এ কথা বলেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তিনি বলেন, ‘উভয় দেশের অভিন্ন স্বার্থ এবং এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায়, ভুল তথ্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা জরুরি।

এগুলো মতবিরোধ ও উত্তেজনার কারণ হতে পারে।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদানের ইরানের নীতির বিষয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে হেইদারি বলেন, ইসরাইলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদই এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’। তিনি আরও বলেন, ‘প্রধান ইসলামি দেশগুলোর উচিত, ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।’ বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাংগিচ বলেন, আঙ্কারা তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত যাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক ইস্যুতে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং বিদ্যমান হুমকিগুলোর

সমাধান খুঁজে পেতে পারে।’ তিনি আরও জানান, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত তিনি তুরস্ক সরকারের কাছে পৌঁছে দেবেন। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রনীতি সম্পর্কে কড়া সমালোচনা করেছেন। তিনি ইরানের এই নীতিকে ‘খুবই বিপজ্জনক’ বলে আখ্যা দেন এবং বলেন, এই কৌশল ইরানকে কিছু সুবিধা এনে দিলেও এর ব্যয় অনেক বেশি। ফিদান সতর্ক করে বলেন, দীর্ঘ মেয়াদে ইরানের এই নীতি দেশটির পাশাপাশি পুরো অঞ্চলকেই বোঝা হিসেবে চাপে ফেলতে পারে। তিনি ইঙ্গিত দেন, ইরান যদি তার বর্তমান পররাষ্ট্রনীতি বজায় রাখে, তাহলে অন্যান্য দেশও ইরানের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থন দিতে পারে, যা দেশটির জাতিগত

সংখ্যালঘুদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ‘যারা কাচের ঘরে থাকে, তাদের পাথর মারা উচিত নয়,’ অর্থাৎ ইরান নিজেই তার নীতির জন্য পাল্টা প্রতিক্রিয়ার শিকার হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ