বাড়ি থেকে কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাড়ি থেকে কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
নিজ বাড়ি থেকে কোরীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫৫ মিনিটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তার বয়স হয়েছিল ২৪ বছর। সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ও ‘দ্য নেইবারস’ সিনেমা খ্যাত অভিনেত্রীর বাড়ি পূর্ব সিউলের সিওংসু-ডং-এ। জানা গেছে, অভিনেত্রীর এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার। কিন্তু কথা অনুযায়ী দেখা করতে না পারায় যোগাযোগের চেষ্টা করলে তাতে ব্যর্থ হন ওই বন্ধু। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি। এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা খুঁজে পাইনি। তবে তার মৃত্যুর

কারণ তদন্ত করা হচ্ছে। এদিকে ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন অভিনেত্রী কিম সে-রন। ওই সময় রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দিয়েছিলেন তিনি। এ কারণে তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে একটি নাটকে অভিনয় করেন কিম সে-রন। নাটকটির মাধ্যমে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্বাস্থ্যগত জটিলতার জন্য বিতর্ক সৃষ্টি হওয়ায় আর নিয়মিত হওয়া হয়নি এ অভিনেত্রীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা