ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
গ্র্যামিতে পোশাক ছাড়া হাজির, এবার কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ!
মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি বিচ্ছেদের আবেদন করেছেন। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।
বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেড জানায়, দম্পতিটি আলাদা করে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন। অন্যদিকে, ডেইলি মেইল জানিয়েছে, ৩০ বছর বয়সী স্থপতি বিয়াঙ্কা সেন্সরি বিচ্ছেদ-প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০ লাখ ডলার পাবেন।
বিতর্কিত গ্র্যামি উপস্থিতি ও কানিয়ের 'নাৎসি' মন্তব্য
সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর লাল গালিচায় কানিয়ে ও বিয়াঙ্কার উপস্থিতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। অনুষ্ঠানে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানিয়ের হাত ধরে হাঁটতে দেখা যায় বিয়াঙ্কাকে, যা দ্রুত ভাইরাল হয়।
অনেকেই সন্দেহ প্রকাশ করেন, ৪৭ বছর বয়সী কানিয়ে কি তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে এমন কিছু করতে বাধ্য করেছেন? এরপর
এক্স (সাবেক টুইটার)-এ একাধিক পোস্টে কানিয়ে নিজেই লেখেন, ‘তার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করাই না, তবে আমার অনুমোদন ছাড়া সে কোনো কিছু করতে পারত না।’ এরপর আরও এক ধাপ এগিয়ে নিজেকে 'নাৎসি' বলে অভিহিত করেন কানিয়ে। তার এই মন্তব্য ও আচরণে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। নাৎসি চিহ্ন ও কানিয়ের 'স্বস্তিকা' টি-শার্ট বিতর্ক কানিয়ের বিতর্ক এখানেই থামেনি। তার ওয়েবসাইটে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রি শুরু হলে সমালোচনার ঝড় ওঠে। ই-কমার্স সেবাদাতা শপিফাই ঘোষণা দেয়, শর্ত লঙ্ঘনের কারণে তারা কানিয়ের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন জানায়, এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েন বিয়াঙ্কা সেন্সরি। এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘এটা তার
সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। স্বস্তিকা চিহ্ন তাদের সম্পর্কে শেষ পেরেক ঠুকে দেয়। সেন্সরি কানিয়েকে জানান, তিনি এরকম নন এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে থাকতে চান না। তিনি আর এই সার্কাসের অংশ হতে চান না।’ তবে কি এখনো একসঙ্গে আছেন? তবে এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন এক তথ্য দিয়েছে দ্য হলিউড রিপোর্টার। তাদের দাবি, বিচ্ছেদের খবর সত্য নয়— বরং ভালোবাসা দিবস উদযাপন করতে লস অ্যাঞ্জেলসে বেড়াতে গেছেন কানিয়ে ও সেন্সরি। দম্পতির সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাস বলেন, ‘ইয়ে ও বিয়াঙ্কা লস অ্যাঞ্জেলসে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ঘোষণা থাকলে তারা নিজেরাই জানাবে। ট্যাবলয়েড গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই।’ কানিয়ে ওয়েস্ট এর আগেও
বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। একসময় তিনি রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ানকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। কানিয়ে ও কিমের ঘরে চার সন্তান রয়েছে।