‘চার বছরের প্রেম, সাত বছরের বিবাহিত জীবন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

‘চার বছরের প্রেম, সাত বছরের বিবাহিত জীবন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভালোবাসা দিবসে যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটান। এ ক্ষেত্রে পিছিয়ে নেই তারকারা। অভিনয় কিংবা গানে বিশেষ কিছু নিয়ে দর্শকের সমানে হাজির হন তাঁরা। ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে এই বিষয়টি নিয়ে সবার মত থাকে নানা কথা। তৌসিফ মাহবুব বলেন, ‘বিয়ের আগের ভালোবাসা দিবস বেশি উৎযাপন করা হত। কারণ, তখন তো এই দিবসটি মিস করা যাবে না। বিয়ের পর প্রতিদিন আমাদের ভালোবাসা দিবস। এই দিবসে আমাদের নানা ধরণের পাগলামি আমার প্রাক্তন প্রেমিকা অর্থাৎ বর্তমানে যে আমার স্ত্রী তার কাছ থেকেই পেয়ে আসছি। সেই গল্প বলে শেষ করা

যাবে না।’ ভালোবাসার মাসেই বিয়ে করেছেন তৌসিফ মাহবুব। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করে জান্নাতুল ফেরদৌস জারাকে। গেল ৯ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী। এদিন তৌসিফ বলেন, ‘৪ বছরের প্রেম, এরপর ৭ বছরের বিবাহিত জীবন। বাকি জীবনে এবং পরকালেও শুধু তোমাকেই চাই প্রিয়। আমার থাকার কারণ, আমার বিশৃঙ্খলার মধ্যে শান্তি, যে শক্তি আমাকে আমার সমগ্র সংগ্রাম জুড়ে বহন করে। আমি তোমাকে এখন এবং চিরকাল ভালোবাসি।’ এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে তৌসিফের কয়েকটি নাটক। এর মধ্যে নির্মাতা ইফফাত জাহান মম নির্মিত ভালোবাসার গল্পের নাটক ‘ব্যথার বাগান’। ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বলবে নাটকটি। এতে তৌসিফের সঙ্গে অভিনয় করছেন আইশা খান। ‘প্রথম প্রথম প্রেম’ নাটকে তার বিপরীতে

অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনেরি রঙে রাঙিয়ে’ নাটকে প্রথমবারের মত তৌসিফের সঙ্গে জুটি হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। ২০১০ সালে মিডিয়াতে এলেও ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তৌসিফ। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪