ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট
সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান
জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া
বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার
গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার
রামচরণের সন্তান নিয়ে বাবা চিরঞ্জীবীর মন্তব্যে বিতর্কের ঝড়
গত বছর দাদা হয়েছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বিয়ের ১১ বছর পর রামচরণের ঘরে এসেছে কন্যা সন্তান। আর ছেলের কন্যা সন্তান নিয়ে মন্তব্য করে নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়লেন বর্ষীয়ান এ অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চিরঞ্জীবী বলেন, বাড়িতে এতো মেয়ে, চারদিকে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হোস্টেলে আছি। তাই রামচরণকে বলেছিলাম, আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একটা ছেলে চাই। কিন্তু ভয়ে ছিলাম মেয়েই হবে। যদিও নাতনি আমাদের চোখের মণি।
চিরঞ্জীবীর এই মন্তব্যকে লিঙ্গ বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন তার অনেক ভক্ত। এ নিয়ে অনুরাগীদের মধ্যে অসন্তোষও ক্রমশ বেড়ে চলেছে।
অথচ জন্মের পর চিরঞ্জীবীই নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। তবে এবার সেই
চিরঞ্জীবীই কিনা লিঙ্গ-বৈষম্যমূলক মন্তব্য করলেন!অনেকেই আবার কটাক্ষ করা শুরু করেছেন এই মেগা তারকাকে।
চিরঞ্জীবীই কিনা লিঙ্গ-বৈষম্যমূলক মন্তব্য করলেন!অনেকেই আবার কটাক্ষ করা শুরু করেছেন এই মেগা তারকাকে।



