মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার চাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ওয়াজ মাহাফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একই গ্রামে খবির মন্ডলের ছেলে মোশারফ হোসেন(৪২) নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালে এই ঘটনাটি ঘটে। মোশারফ হোসেন পেশায় একজন মহুরি ছিলেন। হরিণাকুন্ডু থানা অফিসার ইনর্চাজ এম এ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায় ,সোমবার রাতে ওয়াজ মাহাফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকালে মোশারফ নিজ বাগানে কলা কাটতে যান। সে সময় সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক ,অন্তরসহ ১০/১২ জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। সেখানে

বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে মোশাররফ মারা যান। এর আগে মোশাররফের ডাক-চিৎকারে হানেফ , নাছির , রবিন ,খালেক সহ অন্যান্যরা ছুটে আসলে তারাসহ উভয় পক্ষের ৬ জন আহত হন। হরিণাকুন্ডু থানা অফিসার ইনর্চাজ এম এ আব্দুর রউফ জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও এ বিষয়ে কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেনি । এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব