গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়ি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:০৫ অপরাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৫ 156 ভিউ
ঢাকার দোহারে রুনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি পারভীন বেগম ও শ্বশুর মো. আলমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। নিহত রুনা ঢাকার আমিনবাজার এলাকার মৃত হযরত আলীর মেয়ে এবং দোহারের লটাখোলা গ্রামের অপূর্বের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার সকালে অপূর্বের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয় রুনার। স্বামীর পরকীয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন রুনা। এতে ক্ষিপ্ত হয়ে অপূর্ব তার স্ত্রীকে মারধর করেন। পরে বেলা আড়াইটার দিকে রুনাকে বাড়ির

বাইরে নিয়ে আবারও মারধর করেন অপূর্ব। অনেক্ষণ মারধরের পর নিস্তব্ধ হয়ে গেলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অপূর্বের ঘর থেকে রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রুনার স্বামী অপূর্ব। এ ঘটনায় নিহত রুনার ভাই মো. রাজু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রুনার বোন মরজিনা ও সেলিনা অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে পারভীন ও আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। দোহার থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, রুনার হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা

হচ্ছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজন জেলে আছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা