ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক ভক্ত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের নিজের জীবনটাও সিনেমার কোনো কাহিনীর চেয়ে কম নয়। মাদক থেকে জঙ্গি যোগসূত্র-একাধিক বিতর্কে জড়িয়েছে অভিনেতার নাম। তবুও তার প্রতি অনুরাগীদের উন্মাদনা কমেনি একটুও। এমনকি এক ভক্ত তো মৃত্যুর আগেই তার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়ে যান!
নিশা পাতিল নামের ওই নারী ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি তিনি লিখে দিয়েছিলেন সঞ্জয়ের নামে। অথচ জীবদ্দশায় নিশা কখনোই সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেননি। শুধু পর্দাতেই দেখে আসতেন স্বপ্নের নায়ককে।
২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই ভক্ত ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দিয়েছেন জেনে অবাক রীতিমত হয়ে যান সঞ্জয়। মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা
পাতিল জটিল অসুখে ভুগছিলেন। একটা সময় মৃত্যুর আগেই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আবেদনসহ একাধিকবার ব্যাংকে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়। তবে এত বড় অঙ্কের সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেলেও, তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয়। স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাতিলকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। এমনকি পুরো বিষয়টি নিয়ে তিনি অবাক হয়ে যান। সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়ে দেন, এই ৭২ কোটি টাকার সম্পত্তি নেওয়ার কোনো অভিপ্রায় নেই অভিনেতার। পর্দার মুন্না ভাই সেই সময়ে বলেছিলেন, আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাতিলকে চিনতামই
না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি। চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন তিনি