ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ফরচুন বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড, অর্ধশতাধিক আহত
বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জোড়া ট্রফি উন্মোচনের পর খেলোয়াড়দের জন্য আয়োজন করা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়ে গেছে।
নগরীর বেলস্ পার্কে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত লাখো জনতার হুড়োহুড়ি ও পেছনের দর্শকদের সামনে আসতে চাওয়াকে কেন্দ্র করে হট্টগোল বাঁধে। এসময় কতিপয় ব্যক্তি অনুষ্ঠানস্থলের চেয়ার ভাংচুর করে মঞ্চের দিকে ছুঁড়ে মারতে থাকে।
ওইসব উশৃংখল যুবকদের হুড়োহুড়ি ও ছুঁড়ে মারা চেয়ারের আঘাতে স্থানীয় সংবাদকর্মীসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
এর পূর্বেই খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করেন।
সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড
কতিপয় দর্শকদের উশৃংখলার কারণে ফরচুন বরিশালের খেলোয়াড়দের জন্য আয়োজন করা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলস পার্ক মাঠের পেছনের দর্শকরা সামনের দিকে আসতে গিয়ে শুরুতে
মঞ্চের সামনের বাঁশের ব্যারিকেট ভেঙে ফেলে। এ সময় কিছু উশৃংখল যুবক চেয়ার ভাঙচুর করে মঞ্চে ইট পাটকেল নিক্ষেপ করে। হুড়াহুড়ি আর ইট পাটকেলের আঘাতে এ সময় স্থানীয় সংবাদকর্মীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এছাড়াও অসংখ্য টেলিভিশন চ্যানেলের ট্রাইপড ও ক্যামেরা ভেঙে যায়। এর আগে ফরচুন বরিশালের কর্ণধর মো. মিজানুর রহমান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহ রিয়াদসহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করেন। প্রদর্শনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, জেলা প্রশাসক, ডিআইজি উপস্থিত ছিলেন। নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠানে লাখো ক্রিকেটপ্রেমীরা অংশগ্রহণ করেন। অপরদিকে অনুষ্ঠান পন্ড হয়ে যাওয়ার কারণে পূর্ব নির্ধারিত
সাংস্কৃতিক অনুষ্ঠানও বাদ দেওয়া হয়েছে। স্থানীয় একাধিক সংবাদকর্মীরা জানিয়েছেন, মঞ্চের সামনের বাঁশের সীমানা প্রাচীরে পুলিশ পাহারা থাকলে এমন ঘটনা ঘটতো না। তারা দুর্বল আয়োজনকে দায়ী করেছেন।