ডাক্তার বাড়ি নামে পিনাকী ভট্টাচার্যের বাড়ি নিয়ে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

ডাক্তার বাড়ি নামে পিনাকী ভট্টাচার্যের বাড়ি নিয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি নামফলকের ছবি ভাইরাল হয়েছে, যেখানে লেখা রয়েছে— “ডাক্তার বাড়ি | ডাঃ পিনাকী ভট্টাচার্য | ইউটিউব চ্যানেল মালিক (৩টি), ভ্লগার, লেখক, চিন্তাবিদ, মানবাধিকার কর্মী, ফেসবুক পেইজের মালিক (১২টি) | গ্রাম: নেয়ামতপুর, পো: দেওগ্রাম, থানা: কাহালু, জেলা: বগুড়া”। ছবিটি প্রচারিত হওয়ার পর থেকেই অনেকে দাবি করছেন, এটি অনলাইন একটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের নিজস্ব বাড়ি। তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি আসল নয়, বরং একটি বিদ্যমান নামফলকের ছবির ওপর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে পিনাকী ভট্টাচার্যের নাম বসানো হয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ২০২৩ সালের ২৩ জানুয়ারি ‘এএনএম ইশতিয়াক আহাম্মেদ’ নামে

একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি নামফলকের ছবি পোস্ট করা হয়েছিল, যেখানে লেখা ছিল: “ডাক্তার বাড়ি-১ | লায়ন ডাঃ মোঃ বোরহান উদ্দিন (সম্রাট) | বাংলাদেশ আওয়ামী লীগ নেতা | বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ফিল্ম নির্মাতা, পরিচালক, অভিনেতা, ইউটিউব চ্যানেল মালিক (৩টি), লেখক, চিন্তাবিদ ইত্যাদি | গ্রাম: নিয়ামতপুর, পো: দেওগ্রাম, থানা: কাহালু, জেলা: বগুড়া। | প্রয়োজনে: ০১৯৯৯৫৫৫৬৬৬”। ভাইরাল ছবির পারিপার্শ্বিক পরিবেশ এবং আসল ছবির পরিবেশ তুলনা করলে স্পষ্ট হয় যে, শুধুমাত্র নামফলকের লেখা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ, এটি একটি সংশোধিত ছবি এবং এর সঙ্গে পিনাকী ভট্টাচার্যের বাড়ির কোনো সম্পর্ক নেই। অনুসন্ধানে আরও জানা গেছে, ২০২৩ সালে এই ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছিল।

এমনকি জনপ্রিয় স্যাটায়ার প্ল্যাটফর্ম ‘ইয়ার্কি’ও একই ধরনের মিম প্রচার করেছিল। সুতরাং, ডাক্তার বাড়ি নামে পিনাকী ভট্টাচার্যের বাড়ির নামফলক দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত এবং এটি একটি মিম বা রসিকতা হিসেবেই তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ