ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আলোচিত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই ‘ভিনগ্রহী’ আসলে কে?
নীল রঙের চামড়া, পরনে হলুদ রঙের নকশা করা অদ্ভুত পোশাক। বড় পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ঠিকই। কিন্তু তার আসল চেহারা অধিকাংশ সময় ক্যামেরার আড়ালেই থেকে গেছে। যার ফলে হিন্দি সিনেমার পাশাপাশি হলিউডে অভিনয় করেও তেমন পরিচিতি পাননি ইন্দ্রবদন পুরোহিত।
২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কল্পবিজ্ঞান ঘরানার সিনেমা ‘কোই…মিল গ্য়ায়া। সিনেমাটিতে মুখ্যচরিত্রে হৃতিক রোশন, প্রীতি জিনতা, রেখার মতো বলিউড তারকারা অভিনয় করলেও ছোট থেকে বড়— সকলের নজর কাড়ে জাদুর চরিত্রটি। ভিনগ্রহী জাদুর চরিত্রটি মনে জায়গা করে নেয় দর্শকের।
সিনেমাটি মুক্তির পর দর্শকের একাংশ ভেবেছিলেন, কোনো রোবট অথবা কৃত্রিম প্রযুক্তির সাহায্যে, ক্যামেরার কৌশলে বড় পর্দায় জাদুর চরিত্রটি তৈরি করা হয়েছে।
তবে এই চরিত্রে আদতে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন। অবশ্য ‘ছোটে উস্তাদ’ নামে অধিক পরিচিত ইন্দ্রবদন। জাদু চরিত্রের জন্য কম উচ্চতাবিশিষ্ট এক ব্যক্তির সন্ধানে ছিলেন ‘কোই…মিল গ্য়ায়া’র নির্মাতারা। তখনই ইন্দ্রবদনের সঙ্গে আলাপ হয় তাদের। বলিউডপাড়া সূত্রে খবর, ইন্দ্রবদনের উচ্চতা ছিল ৩ ফুট। তা দেখেই তার অডিশন নিয়ে ফেলেন ছবিনির্মাতারা। অডিশনে পাশও করে যান তিনি। জাদু চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান ইন্দ্রবদন। তবে প্রচার থেকে দূরেই ছিলেন তিনি। জাদু চরিত্রটি বিখ্যাত হয়ে গেলেও মুখোশের আড়ালে কে ছিলেন তা জানতেন কম লোকেই। শুধু ‘কোই…মিল গয়া’ ছবিতেই নয়, ইন্দ্রবদনকে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দায়ও। একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের জনপ্রিয়
ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। খুব কম সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাকে। ‘জবান সম্ভাল কে’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন ইন্দ্রবদন। ‘নাগিনা’, ‘বীরানা’, ‘বোল রাধা বোল’, ‘দরার’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। জানা যায়, ৩০০টিরও বেশি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন ইন্দ্রবদন। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি এবং গুজরাতি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, জাদুর চরিত্রের জন্য ৩০ থেকে ৪০ জনের অডিশন নিয়েছিলেন রাকেশ। কিন্তু কাউকেই মনে ধরেনি। বলিউডের গুঞ্জন, জাদুর চরিত্রে অভিনয়ের জন্য ইন্দ্রবদনকে অনেকটা ওজন কমাতে হয়েছিল। এমনকি ‘কস্টিউম’ পরে শুটিং করবার সময় শ্বাস নিতে সমস্যা হত ইন্দ্রবদনের। অনেক সময় শটের
পর তাকে অক্সিজেনও নিতে হয়েছিল বলে শোনা যায়। বলিউডপাড়ার অধিকাংশের দাবি, জাদুর চরিত্রে কে অভিনয় করেছেন তা জানাজানি হয়ে যাক তা চাইতেন না রাকেশ। পরিচালকের নির্দেশ মেনেই আলোর রোশনাই থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ইন্দ্রবদন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য ফেলোশিপ অফ দ্য রিং’ নামের হলিউডি সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ‘বালবীর’ নামের হিন্দি ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা যায় ইন্দ্রবদনকে। ২০১৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মারা যান তিনি।