বিয়ের পর কেন ‘গৃহবন্দি’ ছিলেন পপি, জানা গেল কারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়ের পর কেন ‘গৃহবন্দি’ ছিলেন পপি, জানা গেল কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি পুরান ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বছরখানেক আগে- এমন সংবাদে ঢালিপাড়ায় বেশ শোরগোল পড়েছিল। এবার পপির বিরুদ্ধে তার বোনের করা এক মামলায় আবারও প্রকাশ্যে আসলেন সেই ব্যক্তি। সেসময় নায়িকাকে বিয়ের কথা অস্বীকার করলেও এবার জানালেন, তিনিই পপির স্বামী। কিন্তু কেন তখন পপিকে তিনি অস্বীকার করেছিলেন? বিয়ের পরও কেন লোকচক্ষুর আড়ালে গিয়ে গৃহবন্দি ছিলেন অভিনেত্রী? পপির সঙ্গে যে ব্যক্তির নাম জড়ায় তিনি হলেন পুরান ঢাকার জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। সেসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি। কামাল তখন বলেন, পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র

করে এসব ছড়াচ্ছে। ব্যক্তিজীবনে এই ব্যবসায়ী বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন। তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে। তবে মামলার জিডি ও ব্যবসায়ী কামালে সাম্প্রতিক বক্তব্য থেকে জানা যায়, তিনিই পপির স্বামী। এছাড়া তাদের চার বছররের একটি পুত্রসন্তানও রয়েছে। নাম আয়াত। জানা যায়, পরিবার চাপের কারণেই নাকি তখন পপিকে প্রকাশ্যে আনতে পারেননি কামাল। তাই ছেলেকে নিয়ে ধানমন্ডিতে বাসায় একপ্রকারের গৃহবন্দি থাকতেন নায়িকা। সেসময় স্বামীর পরিবার পপিকে কোনোভাবেই মেনে নেননি। যদিও এখনও মেনে নিয়েছে কিনা সে ব্যাপারে কিছু

জানা যায়নি। তবে বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন এবং মাঝেমধ্যে ঢাকায়ও আসেন। এদিকে পপির বোনের করা জিডি সূত্রে বলা হয়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। জানা যায়, সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালও। এসময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে, তিনি নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন। সম্প্রতি গণমাধ্যমের হাতে স্বামী-সন্তানের সঙ্গে পপির কিছু ছবি এসেছে। যার একটিতে নায়িকাকে স্বামী ও

ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র দেশ বাঁচাতে এগিয়ে আসুন সবাই রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল