গণভবনে পাওয়া গেলো ট্রান্সকম গ্রুপের ঘুষ লেনদেনের গোপন নথি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ February, ২০২৫

গণভবনে পাওয়া গেলো ট্রান্সকম গ্রুপের ঘুষ লেনদেনের গোপন নথি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ February, ২০২৫ |
গণভবন থেকে উদ্ধার হলো ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্যও পাওয়া গেছে ওই নথিতে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল ঘেটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুদক ও সিআইডির তদন্ত কর্মকর্তারা। হত্যামামলা থেকে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলো ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এমনকি এই বিষয়ে শেখ হাসিনার সাথে ৩ দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুদক ও সিআইডির তদন্তে বেড়িয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন সিমিন রহমান।

বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কাজও। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা গণ ভবনে প্রবেশ করে যেসব দলিল পায়। অন্যদিকে ২০২৩ সালের ২৩ জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিনি রহমানের রহস্যজনক তৎপরতা এড়ায়নি কারো। সিমিন রহমান ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও এই ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা করেন আরেক বোন শাযরেহ হক। সে সময় তিনি দাবি করেন, পিতার সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করে সিমিন রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার ‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ