ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ |
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চার মৌসুমের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের চুক্তির ঐচ্ছিক এক বছরের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। ফলে ২০২৫-২৬ মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারেই ক্লাব ছাড়বেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা। নিজের বিদায়ের কথা জানিয়ে ক্যাসেমিরো বলেছেন, এখন সময় এসেছে বুঝে নেওয়ার—কখন একটি অধ্যায় শেষ করতে হয়। ইউনাইটেডের জার্সিতে বাকি সময়টুকু তিনি পূর্ণ দায়বদ্ধতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে শেষ করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে ওল্ড ট্রাফোর্ডে পা রাখেন ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগে এসে দ্রুতই দলের

মিডফিল্ডের ভিত্তি গড়ে তোলেন তিনি। প্রথম মৌসুমেই কারাবাও কাপ জয়ে বড় অবদান রাখেন এবং পরের বছর এফএ কাপ জয়ের অংশ হন। ইউনাইটেডের হয়ে তার পরিসংখ্যানও উল্লেখযোগ্য—১৪৬ ম্যাচে ২১ গোল ও ১৩ অ্যাসিস্ট। ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাসেমিরোর লড়াকু মানসিকতা ও বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা তাকে সমর্থকদের প্রিয় করে তোলে। মাঠে তার উপস্থিতি শুধু রক্ষণ সামলানো নয়, গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণেও ভারসাম্য এনে দিয়েছে। তবে ইউনাইটেড ক্যারিয়ারের মাঝপথে কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। ২০২৩-২৪ মৌসুমে ফর্মহীনতার কারণে সমালোচনার ঝড় ওঠে। একসময় তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে এবং সৌদি আরব থেকে প্রস্তাবের গুঞ্জন শোনা যায়। কিন্তু ক্যাসেমিরো ইউরোপেই থেকে ঘুরে দাঁড়ানোর পথ বেছে

নেন। সেই সিদ্ধান্তের ফলও মেলে। পরের মৌসুমে আবার নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। চলতি মৌসুমেও নিয়মিত একাদশে জায়গা পেয়েছেন এবং গোল-অ্যাসিস্টে অবদান রেখে দলের জন্য কার্যকর ভূমিকা পালন করছেন। মৌসুম শেষে ওল্ড ট্রাফোর্ড অধ্যায়ের পর্দা নামলেও, ক্যাসেমিরোর ক্যারিয়ারের শেষ অধ্যায় এখনো লেখা বাকি। ইউনাইটেড ছাড়ার পর তার পরবর্তী গন্তব্য কী হবে, তা নিয়ে ফুটবল বিশ্বে আগ্রহ ইতোমধ্যেই তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম