গঙ্গা জলচুক্তির মেয়াদ শেষ ২০২৬-এ: নবায়ন নিয়ে বিরোধিতার মধ্যেই ফারাক্কায় তথ্যানুসন্ধানে বাংলাদেশি প্রতিনিধি দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬

গঙ্গা জলচুক্তির মেয়াদ শেষ ২০২৬-এ: নবায়ন নিয়ে বিরোধিতার মধ্যেই ফারাক্কায় তথ্যানুসন্ধানে বাংলাদেশি প্রতিনিধি দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ |
আগামী ২০২৬ সালেই শেষ হতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক 'গঙ্গা জলচুক্তি'র (Ganges Water Treaty) মেয়াদ। এই সন্ধিক্ষণে চুক্তি নবীকরণ নিয়ে যখন উত্তপ্ত আলোচনা চলছে, ঠিক তখনই গঙ্গার জলপ্রবাহ ও জলবণ্টন সংক্রান্ত তথ্য সরেজমিনে খতিয়ে দেখতে ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে এল চার সদস্যের এক উচ্চপদস্থ বাংলাদেশি প্রতিনিধি দল। জানা গেছে, এই প্রতিনিধি দলটি ভারতের কেন্দ্রীয় জল কমিশনের (Central Water Commission) আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। তাদের মূল উদ্দেশ্য হলো ফারাক্কায় গঙ্গার জলপ্রবাহ, জলের স্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হাইড্রোলজিক্যাল (Hydrological) তথ্য সংগ্রহ করা। দুই দেশের মধ্যে জলবণ্টনের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের রূপরেখা নির্ধারণে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা

পালন করবে বলে মনে করা হচ্ছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হতে চলায় কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। সূত্রের খবর, ভারতীয় জনগনের একাংশ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে চুক্তি নবীকরণ না করার জন্য জোরালো আবেদন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী এলাকার ভাঙন এবং জলের নাব্যতার সমস্যাকে কেন্দ্র করে এই দাবি জোরালো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গঙ্গার জলবণ্টন ইস্যুটি আগামী দিনে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত 'সংবেদনশীল অধ্যায়' হয়ে উঠতে পারে। চুক্তি নবীকরণের আগে সঠিক তথ্য সংগ্রহ ও তার

চুলচেরা বিশ্লেষণ তাই উভয় দেশের জন্যই জরুরি। ২০২৬-এর আগে এই চুক্তি নিয়ে দিল্লির সাউথ ব্লক কী অবস্থান নেয় এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য ও স্থানীয় দাবিদাওয়ার মধ্যে কীভাবে সামঞ্জস্য বিধান করে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’