টঙ্গী বিশ্ব ইজতেমায় ড্রোন উড়ানো নিষিদ্ধ, বহু মুসল্লি আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

টঙ্গী বিশ্ব ইজতেমায় ড্রোন উড়ানো নিষিদ্ধ, বহু মুসল্লি আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
টঙ্গীর বিশ্ব ইজতেমায় রবিবার আখেরী মোনাজাত চলাকালে পৃথক দুটি ক্যামেরা ড্রোন দুর্ঘটনায় বিকট শব্দের আওয়াজে আতংকিত হয়ে দৌড়াদৌড়িতে শতাধিক মুসল্লীর আহতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান ইজতেমা মাঠের চতুর্দিকে ২ কিলোমিটার এলাকাব্যাপী যেকোন ধরনের ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা দিয়ে রবিবার রাতে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তিতে ইজতেমা মাঠে ড্রোন দুর্ঘটনায় আহতের ঘটনা উল্লেখ করা না হলেও এই ঘটনায় ড্রোন উড়ানোতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বলে পুলিশের সূত্র বলছে। গনবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) এর অনুমতি ব্যতিত চলতি ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিও সহ অন্য কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো

বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকাশ থাকে যে, সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে পূর্বে অবগত করার জন্য অনুরোধ করা হলো। ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতিতে এসব কথা বলা হয়েছে। উল্লেখ্য, রবিবার ইজতেমা ময়দানে আখেরী মোনাজাত চলাকালে ১০ মিনিটের ব্যবধানে ইজতেমার বিদেশি কামরার টিনের চালার উপর একটি ক্যামেরা ড্রোন ভূপাতিত হয়। অপর উড়ন্ত ড্রোনটি টঙ্গী হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক গ্যাস বিক্রেতার গ্যাস বেলুনের উপরে পড়লে বেলুনগুলো বোমার মতো বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকলে আতংকিত

মুসল্লীদের দ্বিগবিদিগ ছুটাছুটি ও দৌড়াদৌড়িতে এক'শ মুসল্লী আহত হন। দৌড়াদৌড়ির সময় রাস্তার ড্রেনে পড়ে এবং পদদলিত হয়ে আহৃতের ঘটনা ঘটে। আহতদের অনেকে হাতে মুখে শরীরের নানা স্হানে রক্তাক্ত জখম হয়েছেন। অনেকের হাত পা ভেঙে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ