হঠাৎ বদলে গেল শাহরুখ সালমান ও আমিরের মুখের বলিরেখা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

হঠাৎ বদলে গেল শাহরুখ সালমান ও আমিরের মুখের বলিরেখা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
বলিউডের মহাতারকারা এখন সবাই কমবেশি ষাটের কাছাকাছি। এর পরও দিব্যি তরুণ যুবকের চরিত্রে মানানসই অভিনয় করে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, হৃতিক রোশনরা। লোকে বলে তারকাদের নাকি বয়স বাড়ে না। তারা বয়স ধরে রাখতে জানেন। আসলে কি তাই? তবে যে যাই বলুক— কালের নিয়মে বয়সে ছাপ পড়তে বাধ্য। সামাজিক মাধ্যমে এবার বলিতারকাদের এমন সব ছবি ভাইরাল হলো তা দেখে ভক্ত-অনুরাগীরাও অবাক। টাক মাথায় আমির খান। মুখে বলিরেখা ভর্তি শাহরুখ খান এবং পাকা চুল মাথায় ও কুঁচকে যাওয়া চামড়ায় আর পেশিবহুল আদুল গায়ে সালমান।— এমনটি হলো কীভাবে? রাতারাতি এই ভোলবদল তারকাদের কোনো ছবির

প্রয়োজনে নয়। আসলে গোটাটাই বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) দিয়ে। গত ৩০ জানুয়ারি জোসেফ নামে একজন শিল্পী এআইয়ের সাহায্যে তারকাদের এমন বয়স্ক ছবি তৈরি করেছেন। সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই নিমেষেই ভাইরাল হয় সেই ছবি, যেখানে আমির খান, সালমান-শাহরুখ থেকে হৃতিক-প্রভাসকে দেখা যাচ্ছে তাদের বার্ধক্যে। বাদ পড়েননি অভিনেত্রীরাও। প্রযুক্তি যতই এগোচ্ছে, ততই আসল ছবির জায়গায় এআই দিয়ে বানানো ছবি ঘুরছে সামাজিক মাধ্যমের পাতায়। প্রযুক্তিগত বিদ্যা যাদের আছে, তারা সহজেই নকল ছবি চিনে ফেলতে পারেন। কিন্তু অনেক সময়, সবার পক্ষে আসল আর নকলের তফাত বোঝা সম্ভব হয় না। যদি এআই নির্মিত ছবি খুব নিখুঁত হয়, তা হলে

চেনা প্রায় অসম্ভব। কিন্তু এমন কিছু কৌশল আছে, যাতে এমন ছবি চিহ্নিত করা যায় সহজে। যদিও এই ছবি গুলো দেখে এক ঝলকে অনুরাগীরা ধরে ফেলেন এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো। ছবি দেখে নেটাগরিকেরা প্রায় সবাই বলেছেন— তারকাদের বয়স বাড়তে পারে না। তারকারা আজ আছেন তো কাল নেই, কিন্তু স্টারডাম রয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার