গ্র্যামি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় থাকছেন পপ তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

গ্র্যামি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় থাকছেন পপ তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবার উপস্থাপক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট। রোববার (২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই সংগীত অনুষ্ঠান। গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমি শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। লিখেছে, ‘এই রোববার গ্রামি অ্যাওয়ার্ডসে আমাদের সঙ্গে থাকছেন টেলর সুইফট। আপনারা সবাই প্রস্তুত তো? স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি রাত ৮টায় ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এই আয়োজন। পারফরম্যান্স নিয়ে জল্পনা এদিকে সুইফট এদিন মঞ্চে গান পরিবেশন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি এ বছর গ্র্যামির ৬ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম The Tortured Poets Department পেয়েছে ‘অ্যালবাম অব দ্য

ইয়ার’ এবং ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’-এর মনোনয়ন। এছাড়া পোস্ট ম্যালোনের সঙ্গে তার গান ‘Fortnight’ পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘সেরা মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে মনোনয়ন। অন্যদিকে গ্রেসি অ্যাব্রামসের সঙ্গে তার ‘Us’ গানটি সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে। সুইফটের আগের রেকর্ড টেলর সুইফট ইতোমধ্যেই ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন। গত বছর তিনি গ্র্যামি মঞ্চে ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’ পুরস্কার গ্রহণের সময় তার ১১তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫-এ আরও যারা পারফর্ম করবেন এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় তারকা বিলি আইলিশ, জন লিজেন্ড, সাবরিনা কার্পেন্টার, বেনসন বুনসহ আরও অনেকে। ভক্তরা এখন অপেক্ষায় আছেন, সুইফট

শুধু উপস্থাপনায় থাকবেন, নাকি মঞ্চও মাতাবেন নতুন কোনো চমক নিয়ে! সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার