পর্দার পেছনের ভিডিও ফাঁস, চাহাত ফতেহ আলীর আচরণে ক্ষুব্ধ মাথিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

পর্দার পেছনের ভিডিও ফাঁস, চাহাত ফতেহ আলীর আচরণে ক্ষুব্ধ মাথিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা মাথিরার শোতে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোষানলে পড়েছেন ক্লাসিক গানের হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য পরিচিত সংগীত শিল্পী চাহাত ফতেহ আলী খান। শোর পর্দার পেছনের এক ভিডিও ফাঁস হতেই নেটিজেনদের ক্ষোভের শিকার হন চাহাত। যা নিয়ে এবার মুখ খুলেছেন মাথিরা। চাহাতের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপিকা মাথিরার সঙ্গে অসদাচরণ করেছেন তিনি। যা নিয়ে এবার মুখ খুলেছেন মাথিরা। চাহাতের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই উপস্থাপিকা। শোর পেছনের ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, মাথিরাকে উষ্ণ অভ্যর্থনা জানান চাহাত। একটি ছবিও তুলেন তারা। তবে এ সময় মাথিরাকে বিব্রতকর অবস্থায় দেখা গেছে। যেখানে পরিষ্কার ছিল মাথিরাকে অনেকটা বাধ্য করেছেন ছবি তুলতে। এছাড়াও ওই সময় চাহাতের বডি

ল্যাঙ্গুয়েজ ছিল অন্যরকম। মাথিরার গায়ে হাত দিয়ে ছবি তোলার বিষয়টিও ভালোভাবে নেয়নি নেটিজেনরা। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মাথিরার ভক্তরা। ওই সময় মাথিরা ভীত ছিলেন অন্যদিকে বিশ্রী দেখাচ্ছিল চাহাতকে। একজন লিখেছেন, ‘আমি তাকে (মাথিরা) এর আগে কখনও এমন অস্বস্তিকর দেখিনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করলে এ নিয়ে কথা বলেছেন মাথিরা। মাথিরা বলেন, ‘হ্যাঁ, আমি একজন সাহসী ব্যক্তিত্ব, তবে এর অর্থ এই নয় যে আপনি আমাকে দেখলে আমি আপনাকে আলিঙ্গন বা স্পর্শ করতে দেব।’ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মাথিরা আরও বলেন, ‘এটি আমাকে মানুষের সাথে সদয় আচরণ করার বিষয়ে একটি মূল্যবান পাঠ শিখিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না