ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ব্যক্তিগত জীবন উপভোগের জন্যই অবসর চেয়েছি: ক্যামেরন ডিয়াজ
এক দশক পর পর্দায় ফিরলেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধলেন জেমি ফক্স। লম্বা এ অবসরকে তাঁর জীবনের সেরা সময় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী।
বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ওহ মাই গড! আমার এটি [অবসর] ভালো লেগেছে, এটি আমার জীবনের সেরা ১০ বছর।’ অবসর নেওয়ার কারণ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু স্বাধীনভাবে একজন মা, একজন স্ত্রী হতে এবং কিছুটা ব্যক্তিগত জীবন কাটানোর জন্যই অবসর চেয়েছিলাম।’
‘এটি খুবই দারুণ ছিল। আমাকে যদি প্রতিদিন ১০ ঘণ্টার জন্য পরিবার ছেড়ে থাকতে হয় [কাজের জন্য] তাহলে আমি তা [কাজটা] করতে চাই
বিনোদন জগতের সবচেয়ে প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে,’ বললেন এ অভিনেত্রী। ১৯৯৪ সালে প্রখ্যাত অভিনেতা জিম ক্যারির বিপরীতে কমেডি সিনেমা ‘দ্য মাস্ক’ দিয়ে হলিউডে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের। এরপর দীর্ঘ অভিনয় জীবন থেকে ২০১৪ সালে হঠাৎ বিরতিতে চলে যান তিনি। ওই বছর তাঁকে দেখা গিয়েছিল ‘অ্যানি’ সিনেমাতে। এবার এক দশক পর অভিনয়ে ফেরা। সেটি স্থায়ী হবে কিনা– এ ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের ‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমায় ক্যামেরন ডিয়াজকে দেখা যাবে সিআইএ’র সাবেক গুপ্তচর এমিলি চরিত্রে।
বিনোদন জগতের সবচেয়ে প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে,’ বললেন এ অভিনেত্রী। ১৯৯৪ সালে প্রখ্যাত অভিনেতা জিম ক্যারির বিপরীতে কমেডি সিনেমা ‘দ্য মাস্ক’ দিয়ে হলিউডে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের। এরপর দীর্ঘ অভিনয় জীবন থেকে ২০১৪ সালে হঠাৎ বিরতিতে চলে যান তিনি। ওই বছর তাঁকে দেখা গিয়েছিল ‘অ্যানি’ সিনেমাতে। এবার এক দশক পর অভিনয়ে ফেরা। সেটি স্থায়ী হবে কিনা– এ ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের ‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমায় ক্যামেরন ডিয়াজকে দেখা যাবে সিআইএ’র সাবেক গুপ্তচর এমিলি চরিত্রে।





