হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫
     ৫:৪৯ অপরাহ্ণ

হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৫:৪৯ 217 ভিউ
হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ। রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবে এমন কথায় হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা আশি পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন ও ইনু মিলে হয় এক টাকা। আমরা যদি না থাকি তাহলে আশি পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন। ইনুর এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি করেছে। কিন্তু কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি? কার ওপর ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন তিনি। সাবেক এই মন্ত্রীর পুরনো এক বক্তব্য সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। জানা গেছে,২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুরে দলীয়

জনসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে, এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন হাসানুল হক ইনু। সে সময় তিনি বলেন, এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না আওয়ামী লীগ। তিনি আরো বলেন, তিনি দেশের স্বার্থে খালেদা জিয়াকে বর্জন করেছেন। সে সময় আওয়ামী লীগের কারো নাম উল্লেখ না করে তিনি বলেছিলেন, আমি জাসদ করি, কিন্তু দলবাজি করি না। পায়ে পা লাগিয়ে ঝগড়া করি না। মারামারি চাই না, চাই শান্তি। তাই বলে জাসদের এটাকে দুর্বলতা ভাববেন না। তিনি বলেন, জাসদের শক্তি আছে, লাঠি আছে। আমরা যদি মনে করি জাসদের লাঠি যে রাস্তায় যাবে সে রাস্তায় আর কেউ থাকবে না। তৎকালীন সময়ে ইনুকে কটাক্ষ করে ঢাল নেই,

তলোয়ার নেই নিধিরাম সর্দার বলে আখ্যা দিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা