সঙ্গী হারালেন সালমান, জানালেন বান্ধবী লুলিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

সঙ্গী হারালেন সালমান, জানালেন বান্ধবী লুলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
২০২৪ সালে একের পর এক প্রাণনাশের চেষ্টা রীতিমতো বিধ্বস্ত করে ফেলেছিল বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানকে। এর মধ্যেই ২০২৫ সালের শুরুতে কাছের সঙ্গীকে হারালেন অভিনেতা। সুপারস্টারের চর্চিত বান্ধবী লুলিয়া ভান্তুর সেই খবর নিশ্চিত করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কষ্টের কথা জানালেন তিনি— সালমান খানের পোষা কুকুর টোরো মারা গেছে। গতকাল বুধবার (১৬ জানুয়ারি) মৃত্যুর খবর শেয়ার করে টোরোর সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে লুলিয়া ভান্তুর লিখেছেন— আমাদের জীবনে এসে তা ভরিয়ে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার লাভলি টোরো বয়... তুমি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটিতে অভিনেতার পানভেল ফার্ম হাউসে টোরোর সঙ্গে সময় কাটানোর আরাধ্য মুহূর্তগুলো দেখানো হয়েছে।

এর আগে ২০১৯ সালে অভিনেতা সালমান খান এক্সে টোরোর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন— সবচেয়ে প্রেমময়, অনুগত এবং নিঃস্বার্থ প্রজাতির সঙ্গে সময় কাটাচ্ছি। অভিনেতা সর্বদা প্রাণীদের প্রতি তার ভালোবাসা সম্পর্কে সোচ্চার। পানভেলে তিনি একটি ঘোড়াও পোষেন। প্রায়শই জিমে তাকে সঙ্গ দেওয়ার জন্য টোরোকে সঙ্গে নিয়ে যেতে দেখা যেত ভাইজানকে। এদিকে সালমান খান ও লুলিয়া ভান্তুর বিগত কয়েক বছর ধরে ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যায়। যদিও দুজনের কেউ-ই এ জল্পনা নিশ্চিত বা অস্বীকার করেননি। সম্প্রতি দুবাইয়ে লুলিয়ার বাবার জন্মদিন পালন করতে দেখা যায় সালমানকে। পরিবারের সঙ্গে সালমানের ছবি শেয়ার করে লুলিয়া ক্যাপশনে লিখেছেন—শুভ জন্মদিন বাবা। আমি তোমাকে ভালোবাসি এবং

ধন্যবাদ 🤗❤️ দুই হিরো 😀। উল্লেখ্য, বর্তমানে সালমান খান 'সিকান্দার'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ আর মুরুগাদোস পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত অ্যাকশন থ্রিলার ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন জোশি ও প্রতীক বব্বর প্রমুখ। ছবিটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনেতার পাইপলাইনে সাজিদ নাদিয়াদওয়ালার কিক-টুও রয়েছে বলে একটি সূত্র জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না