সমুদ্র সৈকতে তাহসান-রোজার মধুচন্দ্রিমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

সমুদ্র সৈকতে তাহসান-রোজার মধুচন্দ্রিমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
নতুন বছরের শুরুতে সকলকে চমকে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এখন হানিমুনের উদ্দেশে এই দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা। মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাতে গত ৭ জানুয়ারি সকালে দেশের একটি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপে গেছেন তাহসান-রোজা দম্পতি। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে সাগর পাড়ে নিজেদের রোমান্সের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তাহসানের স্ত্রী রোজা। মধুচদ্রিমার ছবিতে সাগর পাড়ে লাল পরী মনে হচ্ছে নববধূ রোজাকে। লাল গাউনে ধরা দিয়েছেন তিনি। ফেসবুক পেজে পোস্ট করা স্থিরচিত্রে দেখা যাচ্ছে, মালদ্বীপের সাগরপাড়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন রোজা। পরনে লাল জামা। আনমনে তাকিয়ে আছেন...। দূরে

দেখা যাচ্ছে ছোট্ট একটা দ্বীপ। এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’ যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজা আহমেদ এবং তাহসান খান ৪ জানুয়ারি সন্ধ্যায় বিয়ে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর