ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা
আশনা হাবিব ভাবনা ছোট পর্দার অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দেন। আবার কখনো বেশি খোলামেলা হয়ে বিতর্কের মাঝেও পড়েন।
এবারও ভাবনার একটি পোস্ট চমকে দিল অনুরাগীদের। যার নেপথ্যে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী! খোলাসা করে বললে, ভাবনাকে এক নজকাড়া উপহার দিয়েছেন চঞ্চল, যা পেয়ে অত্যন্ত খুশি ও আপ্লুত অভিনেত্রী। একইসঙ্গে জেষ্ঠ্য এই সহশিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ না করেও থাকতে পারেননি ভাবনা।
হঠাৎ সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে গেল নেটিজেনদের। দেখা যায়, ভাবনার একটি স্কেচ! সাদা কাগজের ওপর কালো পেন্সিলে আঁকা সেই স্কেচে ভেসে উঠল ভাবনার চেহারা। গোলগাল মুখ,
গলায় নেকলেস, ঠোঁটে স্থূলতা! যা দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নজর কাড়তে ও মুগ্ধতা প্রকাশ করতে খুব বেশি সময় নেয়নি। স্কেচের সেই পোস্টে ভাবনা লেখেন, ‘ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।’ ভাবনার সেই পোস্টে চঞ্চল চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা না গেলেও মন্তব্য ঘরে দেশের শোবিজ অঙ্গনের অনেককেই মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। যেমন অভিনেত্রী চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ খুব সুন্দর।’ ইদানীং চঞ্চল চৌধুরীকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। না কোনো ইভেন্টে, না কোনো ছবি বা নাটকের প্রচারে। গত আগস্টে দেশের পট পরিবর্তনের পর দর্শকের কাছ থেকে অনেকটাই আড়ালে এই অভিনেতা। তবে ব্যস্ততা না থাকলেও
নানা শিল্পকর্মে অনেক সময় নিজেকে ব্যস্ত রাখেন চঞ্চল। এর আগে নিজের পরিবারের সদস্য-প্রিয়জনদের নিয়েও স্কেচ করেছেন তিনি।