আবারও সম্পর্কে জড়াচ্ছেন মালাইকা-অর্জুন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

আবারও সম্পর্কে জড়াচ্ছেন মালাইকা-অর্জুন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক গত বছরে ইতি টেনেছিলেন বলিউড জুটি মালাইকা ও অর্জুন। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে আবারও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাতেই গুঞ্জন উঠেছে, সম্পর্ক কি আবারও জোড়া লাগতে যাচ্ছে! শুক্রবার রাতের এক অনুষ্ঠানে তাদের দুজনকে দেখা গেছে। মালাইকা এদিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে। অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। দুজনকেই অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গেছে। কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের। তবে এর পর থেকেই তারকা দম্পতির সম্পর্কে ফেরার গুঞ্জন। গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের

বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দুজনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের ঘটনা নিশ্চিত করেছিলেন। তারও কদিন পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেন। এরপর মালাইকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—‘আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।‘ তখন তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে আসে। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর