ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ‘ইত্যাদি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ January, ২০২৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ‘ইত্যাদি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ January, ২০২৫ |
ঠাকুরগাঁওয়ে আয়োজন করা দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শ্যুটিং ঘিরে ভাংচুর ও মারামারির ঘটনায় অনুষ্ঠানটি সাময়িকভাবে পণ্ড হয়ে যায়। অবশেষে রাত ১১ টা থেকে মধ্যরাত অব্দি তুলনামূলক অল্পসংখ্যক দর্শক নিয়েই ধারণ করা হয় ইত্যাদি, যা পরিকল্পনাকে সীমিত করে করা বলে জানিয়েছেন আয়োজকরা। ৩১ শে জানুয়ারি এই অনুষ্ঠান প্রচার হতে পারে বলে ইত্যাদি সুত্র জানায়। রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি মোবারক আলী জানান, জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ের আগেই পরিচালক হানিফ সংকেত অনুষ্ঠানটি স্থগিত করেন। তবে মধ্যরাতে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাজবাড়ীতে ইত্যাদির অনুষ্ঠান ঘিরে

সংঘর্ষ শুরু হয়, সেখানে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভেসে আসে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেতের ঘোষণা। তিনি অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন এবং এরপর অনুষ্ঠান আর এগোয়নি। ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখখানেক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে মাঝপথে এসে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারী নামের একটা ফেসবুক গ্রুপে একজন লিখেছেন, যারা টিকিট কারসাজিতে ছিলেন তাদের কারণেই আজ এই বিশৃঙ্খলা হল, তাদেরকে সবাই ধরে

থানায় দিন অন্য আরেকজন লেখেন,প্রোগাম টা নষ্ট হওয়া‌তে অ‌নে‌কের খারাপ লাগ‌তে‌ছে। লাগাটা স্বাভা‌বিক। জায়গা স্বল্পতার জন্য ওখা‌নে প্রোগাম টা না করার জন্য আ‌গে প্র‌তিবাদ করা উ‌চিত ছি‌লো। এখন দু:খ প্রকাশ করে লাভ নাই। এমন পরিস্থিতির জন্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকে সমালোচনাও করেছেন। ইত্যাদি অনুষ্ঠানে আসা সানোয়ার হায়দার সবুজ বলেন, “আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে উপস্থিত হয়েছি। তবুও অনুষ্ঠানে ঢুকতে পারলাম না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যেই হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থী রাসেল বলেন, “অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবু কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি। এটা তাদের ব্যর্থতা।” এম এ সামাদ নামে একজন

ফেসবুকে লিখেছেন, “আমি আর কখনো ইত্যাদি দেখতে যাব না।” আব্দুল্লাহ আল সুমন নামে এক দর্শনার্থী ফেসবুকে লিখেছেন, “অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। একদল মানুষ এখন বলবে ঠাকুরগাঁওয়ের মানুষ ভালো না।” এরপর তিনি লিখেছেন, “আমি বলব এর দায়িত্বে যারা ছিলেন, হয়তো তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে জানেন না অথবা এর যোগ্যতা তাদের ছিল না।” তবে এই ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ। অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ। স্বল্প সংখ্যক দর্শক

নিয়ে স্যুটিং পুনরায় শুরু হলে দর্শকদের উদ্দেশ্যে আক্ষেপ করে বলেন, “আমরা ঠাকুরগাঁও বড়মাঠে অনেক বিশাল পরিসরে এই আয়োজনটা করতে পারতাম। যেহেতু আমরা একটা ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জায়গায় অনুষ্ঠানটির চিত্রধারণ করতে চেয়েছি, তাই টংকনাথের রাজবাড়িকে বেছে নিয়েছিলাম। এটা এক বালতি দুধে একফোঁটা চোনার মতো হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন