থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
শরীয়তপুরের জাজিরা থানার সম্প্রসারিত নতুন ভবনের দুই তলায় অবস্থিত নিজের রুমের জানালার গ্রীলের সাথে গলায় গামছা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) দুপুরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলআমিনের লাশ উদ্ধার করেছেন বলে জানা যায়। তবে ঘটনার পর থেকে পুলিশ জাজিরা থানার প্রধান ফটক আটকে রেখে ভিতরে কাউকেই প্রবেশ করতে দেয়নি। এরইমধ্যে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরি রায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ছাড়া পুলিশের উর্ধতন কর্মকর্তারা প্রবেশ করেছেন জাজিরা থানায়। জাজিরা থানার একাধিক পুলিশ সদস্য, স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে ওসি আল-আমিন

জাজিরা থানায় আসার পর থেকেই এক ধরনের গুমট ভাব দেখা গেছে তার মধ্যে। কিছুটা একাকীত্বে আগ্রহী এবং দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়েছে তাকে। তবে কোন ধরনের সমস্যার কথা জানাননি কাউকেই। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কেউ কোন ধরনের মন্তব্য না করলেও জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. রোমান বাদশা বলেন, যেহেতু জানালার গ্রীলের সাথে গলায় গামছা বাঁধা লাশ ছিলো, সুতরাং বিষয়টি অত্যন্ত কনফিউশন তৈরি করে বলে পোস্টমর্টেম ছাড়া কিছুই বলা যাচ্ছে না আপাতত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক ক্ষমতা নেই’ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১ গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩ রুশ কূটনীতিক বহিষ্কার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি