অ্যাপল ক্ষতিপূরণ দিচ্ছে ১১০০ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫
     ৭:১০ পূর্বাহ্ণ

অ্যাপল ক্ষতিপূরণ দিচ্ছে ১১০০ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ৭:১০ 163 ভিউ
অ্যাপলের সিরি ডিজিটাল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীরা এবার ডিভাইস প্রতি ২০ ডলার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন বলে জানা গেছে। গ্রাহকদের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করায় এবং থার্ড পার্টি অ্যাডভার্টাইজারদের সেগুলো শোনার অ্যাক্সেস থাকায় আদালতে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই প্রেক্ষাপটে অ্যাপল এবার আদালতের বাইরে ৯৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে। আর এই ক্লাস-অ্যাকশন সেটেলমেন্টের কল্যাণে যেসব সিরি গ্রাহকের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করা হয়েছে তাদের সবাইকে ডিভাইস প্রতি ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমেরিকার ডিসট্রিক্ট বিচারক জেফরি হোয়াইট উক্ত সেটেলমেন্টটি অনুমোদন করলেই বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি সম্পন্ন হবে। অ্যাপলের সিরি ডিজিটাল অ্যাসিসট্যান্ট ব্যবহারকারীদের অনেকেই আদালতে অভিযোগ করেছেন যে, তাদের সিরি ডিভাইস

নিজে থেকেই অ্যাকটিভেট হয়েছে এবং তাদের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করেছে। শুধু তাই নয়, রেকর্ড করা অডিওগুলোর অ্যাক্সেস ছিল থার্ড পার্টি বিজ্ঞাপনদাতাদেরও। এর প্রমাণস্বরূপ তারা জানিয়েছে, নিজেদের ঘরোয়া কনভারসেশনে উল্লেখ করা হয়েছে, এমন সব প্রোডাক্টের বিজ্ঞাপন আসতে শুরু করে তাদের ডিভাইসে। এমনকি ডাক্তারের সঙ্গে অস্ত্রোপচার বিষয়ে কথা বলার পর এ সম্পর্কিত বিজ্ঞাপন পেয়েছেন বলেও আদালতকে জানিয়েছেন গ্রাহকরা। তদন্তে বেরিয়ে আসে যে সিরি নিজে থেকেই গ্রাহকদের বেশ কিছু অতি-সংবেদনশীল কনভারসেশন রেকর্ড করেছে। এর মধ্যে ব্যক্তিগত মেডিকেল তথ্য ছাড়াও আছে দম্পতিদের অন্তরঙ্গ মুহূর্তের রেকর্ডিং। ২০১৯ সালে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক হুইসেলব্লোয়ারের দাবি অনুযায়ী, গ্রাহকদের সংবেদনশীল এসব গোপন অডিও রেকর্ডিং অ্যাপলের বিজ্ঞাপনদাতারা কোয়ালিটি

কন্ট্রোলের সময় শুনতে পেয়েছেন। উল্লেখ্য, অ্যাপলের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগের সময়সীমা গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর। বিষয়টি নিষ্পত্তির প্রস্তাবনা অনুযায়ী, সিরি গ্রাহকরা অ্যাপলের কাছ থেকে সর্বোচ্চ ৫টি ডিভাইসের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। অবশ্য ক্ষতিপূরণ পেতে হলে তাদের শপথ করে বলতে হবে যে, কোনো এক প্রাইভেট কনভারসেশন চলাকালে অসাবধানতাবশত সিরি চালু হয়ে গেছে। ব্যক্তিগত গোপনীয়তা প্রসঙ্গে ডিজিটাল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট নিয়ে বিপদে থাকা প্রতিষ্ঠানের তালিকায় অ্যাপল অবশ্য একা নয়। গুগলকেও তাদের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আদালতের সম্মুখীন হতে হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইউনূস সরকার আমাকে গৃহবন্দি করে রেখেছিল, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত’: একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মেয়াদ শেষ চসিকের: সরতে নারাজ মেয়র শাহাদাত, দাবি ২০২৯ সাল পর্যন্ত থাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুলকে সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি: ড. ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস ড. ইউনূসের বিদায় ‘নাটক’, ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ ‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আজ নিজেই মিথ্যা মামলায় বন্দী’: ব্যারিস্টার সুমনের নিঃশর্ত মুক্তি চাইলেন স্ত্রী গণভবনের মতো বঙ্গভবনেও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনূস গংয়ের! রাষ্ট্রপতিকে না জানিয়ে আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছিলেন ইউনূস দেড় বছরে দেশ থেকে কী কী নিয়ে গেলেন ইউনূস থার্ডক্লাশ দলের ফার্স্টক্লাস মিথ্যা: মিথ্যাচার যখন রাজনীতির মূলধন বাংলা ভাষার বিকল্প দাড়া করানোর পাকিস্তানি চেষ্টা রুখে দেবে বাংলাদেশ ১৯৭১ সাল..এই ভূখণ্ডের আকাশ তখন কালো ধোঁয়ায় ঢেকে গেছে, মাটিতে রক্তের গন্ধ কার্টনে পানি, ইতিহাসে তেল : ক্ষমতায় এসেই বিএনপির পুরনো অভ্যাস নতুন মোড়কে ৫ আগস্টের সহিংস অভ্যুত্থানে ‘ক্যাপ্টাগন’ ব্যবহারের অভিযোগ: তদন্তের দাবি জোরালো বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া