ভারত থেকে দেশের পথে ৯০ জেলে, হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

ভারত থেকে দেশের পথে ৯০ জেলে, হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
ভারতে আটক বাংলাদেশি ৯০ জেলে ও নৌকর্মী ফিরেছেন। রোববার দুপুরে ভারত তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সোমবার দুপুর নাগাদ বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা চট্টগ্রামে পৌঁছবেন। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার দুপুরে ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে ও নৌকর্মীকে পরস্পরের কাছে হস্তান্তর করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর প্রক্রিয়া হয়। একই সঙ্গে দুই দেশের জব্দ করা আটটি নৌযানও হস্তান্তর করা হয়। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ ফেরত আনা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা চট্টগ্রামের পথে রওনা হন। পরিবারের সদস্যরা সোমবার

চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন। পূর্বাঞ্চলীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব জানান, ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে আমরা ৯০ জনকে বুঝে পেয়েছি। তাদের সোমবার বিকেল ৩টায় পতেঙ্গা কোস্টগার্ড স্টেশনে আনা হবে। আইনি প্রক্রিয়া শেষে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হবে। সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, নৌকর্মীদের পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে। নৌ পুলিশের আইনগত কাজ শেষে সবাইকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল