ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’
এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন
ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন
বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
নতুন মামলায় কামরুল-পলকসহ গ্রেপ্তার ৫
রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ এবং আবুল হোসেন।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই পাঁচজনকে কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানান। বিচারক জিয়াদুর রহমান সেই আবেদন মঞ্জুর করেন।
যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন
ও নজরুল ইসলাম কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভাষানটেক থানার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়েছে।
ও নজরুল ইসলাম কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভাষানটেক থানার হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়েছে।



