ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
মিথ্যা বিয়ের সিন্ডিকেট
সব ধর্মের মানুষের কাছেই বিয়ে একটি পবিত্র জিনিস।কিন্তু সেই বিয়ে নিয়ে যদি হয় মিথ্য প্রতারণা তাহলে কেমন লাগবে বিষয়টি।
বধূ বেশে তরুণী সাথে বর।আংটি বদল থেকে শুরু করে মালাবদল, সবই হল নিয়মমেনে। বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বাসর শয্যা সব জায়গায় সবার সরব উপস্থিতি।পারিবারিক নিয়ম মেনেই মনে হবে বিয়ে হচ্ছে। কিন্তু, দিন দুই গড়াতেই জানা গেল গোটা ব্যাপারটাই সাজানো। ততক্ষণে নববিবাহিত বর কনে দুজনই হাওয়া।
অদ্ভূত এই সমস্যায় ভুগছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে বাড়ছে ভুয়া বিয়ের সংখ্যা। এতে সামাজিক ভাবে তৈরি হচ্ছে নানা জটিলতা। মূলত এই নকল বিয়ের সুবিধা নিচ্ছেন বিদেশি তরুণীরা। আর তাঁদের জন্য এই কাজ করতে সে দেশে তৈরি
হয়েছে সিন্ডিকেট। সিঙ্গাপুরের আইনে বলা আছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনও বিদেশির বিয়ে হলে, অভিবাসীর তকমা পাবেন তিনি। বিয়ের পর সরকারের তরফে স্থায়ী ভাবে বসবাস এবং কাজের জন্য সুনির্দিষ্ট অনুমতি দেওয়া হবে ওই মহিলাকে। এই আইনের সুবিধা পেতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ভুয়ো বিয়ে বাড়ছে বলে জানা গিয়েছে।