ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’
এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন
ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন
বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি
ঘন কুয়াশার কারণে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি যাত্রী। রবিবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দো এয়ারের একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করে। মালয়েশিয়া থেকে বাংলাদেশগামী এই বিমানের যাত্রীরা বর্তমানে কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ বলছে, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রবিবার রাত ১০টায় মালোন্দ এয়ারের ফ্লাইট ছাড়ার কথা থাকলেও সঠিক সময়ে ছাড়তে পারেনি। পরে সেখান থেকে ১ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে যাত্রা করে সেটি। ভোর ৩ টার দিকে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটির।
কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি যাত্রাপথ পরিবর্তন করে কলকাতায় অবতরণ করে। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টার বেশি সময় ধরে বিমানের যাত্রীরা কলকাতা বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে আটকা রয়েছেন। যাত্রীদের ঢাকায় ফেরানোর বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ মালিন্দো এয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পায়নি। বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নারী-শিশু ও অসুস্থ রোগীও রয়েছেন। পরে মানবিক দিক বিবেচনায় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পয়েন্টে বিমানের যাত্রীদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের কয়েকজন বলেছেন, তারা মালিন্দো এয়ারের কুয়ালালামপুরের হেড অফিস এবং ভারতীয় অফিসেও যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু বিমান সংস্থাটির সঙ্গে তারা কোনও যোগাযোগ করতে পারেননি।