দুঃসংবাদ, আসছে শৈত্যপ্রবাহ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ January, ২০২৫

দুঃসংবাদ, আসছে শৈত্যপ্রবাহ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ January, ২০২৫ |
শীত এবার একটু দ্রুতই যেন চলে এসেছে। সারাদেশে ঠান্ডা বাতাসের সঙ্গে জেঁকে বসছে শীতের তীব্রতা। সেই সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ। বুধবার (৮ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘রাজধানীতে শৈত্যপ্রবাহ হতে পারে কি না তা এখনেই বলা যাচ্ছে না। তবে গত কয়েকদিনের চেয়ে কাল থেকে শীত আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ছয় দিন। এরপর আবার দু-একদিন শীত কিছুটা কমে আবারও শৈত্যপ্রবাহ হতে

পারে।’ চলতি মাসের শুরুর দিকে আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং দেশের অন্যত্র ২-৩টি মৃদু (১০-০৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত