জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে গৃহকর্মীকে খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে গৃহকর্মীকে খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
অনলাইন জুয়া খেলার টাকা জোগাড় করতে গিয়ে চুরির ঘটনা দেখে ফেলায় ফেনীতে গৃহকর্মী মাসুদা বেগম (৬৫) কে খুন করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ৪র্থ পর্বের ছাত্র আবির হোসেন রাফি (২০)।বুধবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী প্রেস ব্রিফিং এ তথ্য জানান। চট্টগ্রামে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে হাটহাজারী থানা এলাকা থেকে আবিরকে গ্রেপ্তার করা হয়। আবির আল রাফি নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া গ্রামের আনোয়ারুল হক মেম্বার বাড়ীর মো. মেজবাহ উদ্দিনের ছেলে। এসপিস জয়িতা শিল্পী বলেন, মাসুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে গ্রেফতার আবির হোসেন রাফি পিবিআই এর জিজ্ঞাসাবাদে জানায়, সে বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায়

তীব্রভাবে আসক্ত ছিল। একপর্যায়ে জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে উঠে। রাফি তার বাবার নিকট থেকে একটি ল্যাপটপ ক্রয়ের কথা বলে ৪০ হাজার টাকা বাড়ী থেকে নিয়ে আসে। ওই টাকাও সে জুয়া খেলায় নষ্ট করে ফেলে। হত্যাকান্ডের ঘটনার দিন ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাফি ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম দেখে ফেলে। একপর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে রাফি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে মাসুদা বেগমকে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। প্রেস ব্রিফিং বলেন পিবিআই-এর ক্রাইমসিন টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যাকান্ডের ছায়া তদন্ত অব্যাহত রাখে। ঘটনার মূল

রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীকে গ্রেফতারে চেষ্টা করতে থাকে। ভিডিও ফুটেজ পর্যালোচনাসহ গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। আসামীর তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চলাকালে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রাফির পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো রঙ্গের চেক শার্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে। ২৬ ডিসেম্বর ফেনী পৌরসভার ফলেশ্বর নামক স্থানে সাবেক ফারুখ কাউন্সিলর-এর বাসার গৃহকর্মী মাসুদা বেগম (৬৫) কে ধারালো ছুরি দিয়ে জবাই করে খুন হয়। ঘটনায় ভিকটিমের ছেলে মো. জাফর বাদী হয়ে ফেনী মডেল থানার মামলা

দায়ের করে। নিহত মাসুদ বেগম ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী গ্রামের মো. সিরাজের স্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই