গাজার নিরাপদ এলাকায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ January, ২০২৫

গাজার নিরাপদ এলাকায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ January, ২০২৫ |
গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় গত ২৪ ঘণ্টায় দখলদার দেশটির হামলায় আরও ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সেফ জোন বা নিরাপদ এলাকা বলে চিহ্নিত বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েল এই বর্বর হামলা চালায়। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজার মাওয়াসি ‘সেফ জোনে’হামলা চালালে পাঁচ শিশুসহ ৪৯ জন নিহত হয়। আহত হয় আরও অনেক ফিলিস্তিনি। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় গত ২৪ ঘণ্টায় দখলদার দেশটির হামলায় আরও ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সেফ জোন বা নিরাপদ এলাকা বলে চিহ্নিত বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েল

এই বর্বর হামলা চালায়। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজার মাওয়াসি ‘সেফ জোনে’হামলা চালালে পাঁচ শিশুসহ ৪৯ জন নিহত হয়। আহত হয় আরও অনেক ফিলিস্তিনি। এ নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৮৫ জনে। আর আহত বেড়ে হয়েছে এক লাখ ৯ হাজার ১৯৬ জনে। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার

মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরাইলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাইলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে। দখলদার দেশটির নিরলস হামলা এখন পর্যন্ত ৪৫ হাজার ৮৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ নয় হাজার ১৯৬ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান