ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বুবি বেগম আর নেই
‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
ফের সীমান্তে কাঁটাতারের বেড়া,মুখোমুখি বিজিবি-বিএসএফ
নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির হস্তক্ষেপে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে বিএসএফ সদস্যরা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে শুরু করলে বিজিবি তা বন্ধ করে দেয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান, বস্তাবর সীমান্ত এলাকায় প্রায় ৬০০ গজ অংশে কোনো বেড়া নেই। আইন অনুযায়ী সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ ওই এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। এ
খবর পেয়ে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আলোচনা আহ্বান করা হয়েছে। যদি সেখানে সমাধান না হয়, তবে উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিজিবি সবসময় সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।