এআই ডেটা সেন্টার নির্মাণে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফটের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫

এআই ডেটা সেন্টার নির্মাণে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফটের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ |
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে এবং এআই ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো উন্নয়নের দিকে নজর দিচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এ কারণে চলতি ২০২৪-২৫ অর্থবছরে এআই ডেটা সেন্টার নির্মাণের জন্য ৮০ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। শুক্রবার (৩ জানুয়ারি) এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে মাইক্রোসফট। ২০২২ সালে ওপেন এআই চ্যাটজিপিটি চালু করার পর এআই প্রযুক্তিতে বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। কারণ, বিভিন্ন খাতের কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে চাচ্ছে। এআই প্রযুক্তি পরিচালনার জন্য অনেক বেশি কম্পিউটিং শক্তির প্রয়োজন। কারণ, এআই মডেলগুলোকে কাজ করাতে অনেক বড় তথ্য প্রক্রিয়া করতে হয়। এর জন্য বিশেষ ধরনের ডেটা সেন্টারের প্রয়োজন, যেখানে

হাজার হাজার চিপ একত্রে কাজ করতে পারে।এই চিপগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী গ্রুপ (ক্লাস্টার) তৈরি করে, যা এআই প্রযুক্তিকে দ্রুত এবং কার্যকরভাবে চালাতে সাহায্য করে। এআই অবকাঠামো উন্নত করতে এবং তার ডেটা সেন্টার নেটওয়ার্ক বিস্তৃত করতে ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে মাইক্রোসফট। বিশ্লেষকেরা আশা করছেন, মাইক্রোসফটের ২০২৫ অর্থবছরের মূলধন ব্যয় ৮৪ দশমিক ২৪ বিলিয়ন ডলার (পুঁজি লিজসহ) হবে। কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (২০২৪ সালে জুলাই-সেপ্টেম্বর) মূলধন ব্যয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ২০ বিলিয়ন ডলার হয়েছে। ওপেন এআইয়ের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এবং একচেটিয়া অংশীদারত্বের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় মাইক্রোসফটকে বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে একটি শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা

করা হচ্ছে। ব্লগ পোস্টে মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানিয়েছেন, মাইক্রোসফটের এই নতুন বিনিয়োগের অর্ধেকেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট