অস্কারের দৌড়ে প্রিয়াংকার ‘দ্য জেব্রাজ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪

অস্কারের দৌড়ে প্রিয়াংকার ‘দ্য জেব্রাজ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ |
টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’ অ্যাকাডেমি পুরস্কারের শেষ পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার যুক্ত হলো। অনীক চৌধুরী পরিচালিত এ ছবিতে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জি। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে, সেই গল্পই উঠে এসেছে ‘দ্য জেব্রাজ’ ছবিটিতে। ‘দ্য জেব্রাজ’ ছবিটি শেষ মুহূর্তে অস্কারের প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনি পর্যায়ের রয়েছে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াংকা সরকার বলেছেন, আমরা অত্যন্ত ভালোবেসে ও যত্ন নিয়ে এই ছবির কাজ করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এলো, তখন

থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। তিনি বলেন, আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলছে, যেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গেছে। প্রিয়াংকা সরকার বলেন, মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তিনি বলেন, ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে অভিনয় করেছি। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে

শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সবার শুভকামনা কাম্য। ‘দ্য জেব্রাজ’ ছবির পরিচালক অনীক চৌধুরী বলেন, দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়; এটি আমাদের সমকালীন একটি দলিল। এ ছবি এমন এক সমাজের কথা বলে, যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যকার বিভেদ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তিনি বলেন, অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর