বিয়ে করতে চান না শ্রুতি… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪

বিয়ে করতে চান না শ্রুতি…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন। তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরে থাকেন শ্রুতি। এর আগে মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ২০২১ সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয়। তারপর দিল্লির ডুডল আর্টিস্টি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি হাসান। এ সম্পর্কের কথা স্বীকারও করেন এই জুটি। কিন্তু শ্রুতির এ সম্পর্কও ভেঙে গেছে! এর আগে শ্রুতি হাসান একাধিকবার জানিয়েছিলেন, তিনি কখনো বিয়ে করতে চান না। পুরোনো সেই বক্তব্য নিয়ে পিঙ্কভিলার মুখোমুখি হয়েছিলেন শ্রুতি হাসান। এ আলাপচারিতায় বিয়ে না করার কারণ জানতে

চান সঞ্চালক। জবাবে শ্রুতি হাসান বলেন, “আমি জানি না। আমি সম্পর্ক ভালোবাসি, আমি রোমান্স ভালোবাসি। আমি সম্পর্কে থাকতে ভালোবাসি। নিজেকে কারো সঙ্গে এতটাই যুক্ত করতে চাই…। কিন্তু আমি কখনোই বলিনি, আমি কখনো বিয়ে করব না। তবে যদি বিশেষ কেউ আসে…। কিছুটা ভয়ও লাগে…। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না।” পূর্বের কোনো সম্পর্কের অভিজ্ঞতা তার বিয়ের বিষয়ে প্রভাব ফেলেছে কিনা? এমন প্রশ্নের জবাবে শ্রুতি জানান, এটা তার একান্তই নিজের ভাবনা। র্তমানে শ্রুতির হাতে ‘সালার টু’, ‘কুলি’ সিনেমার কাজ রয়েছে। ‘সালার টু’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর